আওয়ার ইসলাম ডেস্ক
সিরাতপ্রেমী পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে তরুণ লেখক, মুহাদ্দিস ও সিরাত গবেষক আব্দুল্লাহ আলমামুন আশরাফীর নতুন গ্রন্থ ‘সিরাতের সৌরভ’। গ্রন্থটি সহজ-সাবলীল ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ ও তাঁর সুন্নাহর বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরার প্রয়াস।
‘সিরাতের সৌরভ’ বইটির পরিচিতিতে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ঈমানের অপরিহার্য অনুষঙ্গ। আর তাঁর অনুসরণ ও আদর্শ ধারণের জন্য তাঁর জীবন ও চরিত্র সম্পর্কে জানা জরুরি। তাঁর অনুপম চরিত্র, সততা, ইনসাফ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তাঁর ভূমিকা জানা ও চর্চার মাধ্যমে সিরাতের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা সম্ভব।