রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

সাদ্দামের মেয়ের নাম মোস্ট ওয়ান্টেড তালিকায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদের নাম অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। ওই তালিকায় মোট ৬০ জনের নাম রয়েছে।

মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা ব্যক্তিদের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ইরাক সরকার সন্দেহ করছে। খবর আল জাজিরার।

ইরাক সরকারের করা মোস্ট ওয়ান্টেড তালিকাটি দেখেছে এএফপি। সেখানে সাদ্দামের বড় মেয়ের নাম রয়েছে বলে নিশ্চিত করেছে তারা। রাঘাদ বর্তমানে জর্ডানে রয়েছেন।

আইএসের ২৮ জন, আল কায়েদার ১২ জন ও বাথ পার্টির ২০ সন্দেহভাজনকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে বাগদাদ সরকার। নিজেদের সংগঠনে এসব সদস্যদের ভূমিকা, অপরাধের সংশ্লিষ্টতাসহ বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। তালিকায় থাকা একজন ছাড়া বাকি সবাই ইরাকি নাগরিক। শুধুমাত্র মান বাসুর নামের একজন লেবাননের নাগরিক।

তবে এই তালিকায় ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদির নাম নেই। তালিকায় বাগদাদির নাম কেন নেই জানতে চাইলে দেশটির শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ওই কর্মকর্তা বলেন, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীগুলো মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকা করেছে। এই প্রথম আমরা এসব নাম প্রকাশ করছি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ