রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সৌদি আরবের কাছে গোপনে 'তিরান' দ্বীপ হস্তান্তর করেছে মিশর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের কাছে গোপনে 'তিরান' দ্বীপ হস্তান্তর করেছে মিশর।আরবি ভাষার ওয়েব সাইট 'হাফপোস্ট অ্যারাবিক' আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে। তবে মিশর ও সৌদি আরবের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয় নি।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভবত জনগণের প্রতিক্রিয়ার ভয়ে গোপনে দ্বীপটি হস্তান্তরের কাজ সম্পন্ন করা হয়েছে।

গত জুনে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি লোহিত সাগরে অবস্থিত তার দেশের দু’টি দ্বীপের সার্বভৌম ক্ষমতা সৌদি আরবের কাছে হস্তান্তরের বিতর্কিত বিলে সই করেন। এর একটি হলো 'তিরান' দ্বীপ।

২০১৬ সালে মিশরের দু’টি দ্বীপ সৌদি আরবের কাছে বিক্রি করে দেয়ার আলোচনা শুরু হওয়ার পর দেশটির হাজার হাজার মানুষ এর বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ করে। এ ছাড়া পার্লামেন্টের বেশ কয়েকজন সিনিয়র এমপি’ও এ কাজের প্রচণ্ড বিরোধিতা করেন। মিশরের কয়েকটি আদালত এ কাজ বন্ধ করার রুল জারি করে। কিন্তু তা সত্ত্বেও চলতি মাসের গোড়ার দিকে পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাস হয়।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে দু’টি দ্বীপ সৌদির কাছে বিক্রি করেছেন সিসি।

 

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ