রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আল আকসা প্রাঙ্গণে ইহুদি মন্দির নির্মাণের দাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ: ইসরাইলের কৃষিমন্ত্রী উরি এরিয়াল আল আকসা প্রাঙ্গণে ইহুদি মন্দির নির্মাণের দাবি জানিয়েছেন।

গত সোমবার ফিলিস্তিনিদের হাতে একজন ইসরাইলি দখলদার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নিহত ইহুদির শেষকৃত্য অনুষ্ঠানে তিনি বলেন, এ পবিত্র ভূমিতে ইহুদিদের অধিকার প্রতিষ্ঠা এবং টেম্পল মাউন্ড নির্মাণের সময় এসেছে।

মুসলিমদের জন্য আল আকসা যেমন পবিত্র ইহুদিরাও তেমন তাতে পবিত্র স্থান মনে করে।

তাদের দাবি প্রাচীনকালে আল আকসা মসজিদের স্থানে দুটি ইহুদি মন্দির ছিলো।

ইহুদি মন্ত্রী এ সময় সরকারকে পুরো ফিলিস্তিন ভূমির উপর ইহুদি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহবান জানান।

তিনি বলেন, আমি শুধু বলতে চাই জর্ডান ও ভূমধ্য সাগরের মাঝে একমাত্র সার্বভৌম ইহুদি রাষ্ট্রই থাকবে। অখণ্ড ইহুদি রাষ্ট্রের রাজধানী হবে জেরুসালেম।

সূত্র : ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ