রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ইসরাইলের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল দামেস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইল থেকে সিরিয়ায় নিক্ষিপ্ত কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই গুঁড়িয়ে দিয়েছে দামেস্ক। বুধবার ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল ইখবারিয়া-র বরাতে এ তথ্য জানা গেছে।

আল ইখবারিয়া জানায়, বুধবার সকালে দামেস্কের কাছে জামরাইয়া এলাকার একটি বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রকে লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

জানা গেছে, আঘাত হানার আগেই সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়। ইসরাইলের যুদ্ধবিমান থেকে সিরিয়ার গবেষণাকেন্দ্র লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

প্রসঙ্গত, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত গোলান মালভূমি পরিদর্শনের পরপরই এ হামলা চালানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ