রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলায় নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

হামলার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এই তথ্য নিশ্চিত করেছেন।

এই হামলার একদিন আগে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি নিহত হন। তার মরদেহ নেয়ার জন্য আইনজীবীদের একটি দল হাসপাতালে যাওয়ার পর নতুন করে বোমা হামলা হয়। বিস্ফোরণের পর অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ সময় গোলাগুলির শব্দও শোনা গেছে। ঘটনার পর শতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি এই বেলুচ প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের জোরালো অবস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, আইনজীবীদের উদ্দেশ্য করে তারা হামলা চালিয়ে থাকতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ