রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মুসলিম বৃদ্ধকে হিন্দু তরুণের ২৫ থাপ্পড়! ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জোর করেও ‘জয় শ্রী রাম’ বলাতে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হিন্দু তরুণ কর্তৃক মুসলিম বৃদ্ধকে থাপ্পড় দেয়ার ঘটনা ঘটল ভারতে। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ফাঁস হলে নিন্দার ঝড় উঠে।

ভিডিওতে দেখা যায় আঠারো বছরের ওই হিন্দু তরুণ পঁয়তাল্লিশ বছরে এক মুসলিমকে দাড়ি ধরে টেনে পরপর ২৫টি থাপ্পড় মারে।

এই ঘটনায় পুলিশ বিজয় মিনা নামের আঠেরো বছরের ওই অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে।

৩ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওটিতে তরুণটি মুহাম্মদ সালিম নামের মধ্যবয়স্ক মানুষটির দাড়ি ধরে টানাটানি করতে দেখা গেছে। আরও দেখা গেছে পরপর ২৫টি থাপ্পড় মারে। সঙ্গে সঙ্গে ‘জয় শ্রী রাম’ বলার জন্য নির্দেশও দিচ্ছিল ওই তরুণ।

কিন্তু মুহাম্মদ সালিম তার কথার দিকে ভ্রক্ষেপ না করে বলে ওঠে, ‘পরওয়ার্দিগার সবসে বড়া হ্যায়।’ (আল্লাহ সবচেয়ে মহান)

ভিডিওটি প্রকাশের পরপরই তীব্র ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দেয়। এমনিতেই একের পর এক সাম্প্রদায়িক হিংসার ঘটনায় চাপে রয়েছে রাজস্থান সরকার এবং প্রশাসন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ