রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মেয়েদের জন্ম দেয়াই বন্ধ করা হবে; ভারত সুপ্রিমকোর্টকে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাপ্তবয়স্কদের বিয়েতে পঞ্চায়েতের মাতব্বরির বিরুদ্ধে তোপ দাগল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কেন্দ্র যদি খাপ পঞ্চায়েতকে থামাতে না-পারে তাহলে আদালতই এক্ষেত্রে হস্তক্ষেপ করবে বলে স্পষ্ট করেছেন বিচারপতিরা। মঙ্গলবার খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে একটি মামলার শুনানিতে ওই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

ভারতের পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে সম্মানরক্ষার নামে যে হত্যার ঘটনা ঘটে তার পেছনে এই খাপ পঞ্চায়েতে ভূমিকা রয়েছে বলে মন্তব্য করে আদালত। খাপ মামলার শুনানিতে আদালতের সাফ কথা, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক মহিলা বিয়ে করতে চাইলে সমাজ তাতে নাক গলাতে পারে না।

ভিন জাতে বিয়ের ক্ষেত্রেও এই ধরনের হস্তক্ষেপ ‘সম্পূর্ণ বেআইনি’। এখানেই থেমে থাকেনি শীর্ষ আদালত। স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, কেন্দ্র যদি খাপ পঞ্চায়েতকে নিষিদ্ধ করতে না-পারে তাহলে আদালত এতে হস্তক্ষেপ করবে।

বিয়ে হোক বা মহিলাদের রাতে বাইরে বের হওয়া, মেয়েদের জিনস পরা থেকে মোবাইল ব্যবহার করা-প্রায় সবক্ষেত্রেই নাক গলায় খাপ পঞ্চায়েত। উত্তর ভারত তো বটেই দক্ষিণের তামিলনাড়ুর মতো রাজ্যেও খাপ পঞ্চায়েত সমাজে ত্রাসে সৃষ্টি করছে।

কিন্তু সমস্যা হল এই খাপ পঞ্চায়েত পেছনে বহু রাজনৈতিক দলেরই সমর্থন রয়েছে। ২০১৬ সালে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার সরাসরি খাপ-এর পাশে দাঁড়ান। তিনি বলেন, খাপ পঞ্চায়েত সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দু-একটা ভুলের জন্য খাপ পঞ্চায়েতকে ভুল বলা যাবে না।

পশ্চিমবঙ্গেও সালিশি আইন এনে খাপ পঞ্চায়েতের মাতব্বরিকে আইনসিদ্ধ করার বন্দোবস্ত করে ফেলেছিল বামফ্রন্ট সরকার। বিরোধীদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তারা তা বাতিল করতে বাধ্য হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ