রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

এবার ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন জর্জ ডব্লিউ বুশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার আবুধাবিতে এক সম্মেলনে এমনটা বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

বুশ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের স্পষ্ট প্রমাণ রয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন।

সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই ট্রাম্পকে জিতিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের জয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিলেও সবশেষ ট্রাম্পই জয়ী হন। এর পেছনে রাশিয়ার হাত ছিল অভিযোগ ওঠে বিরোধী শিবিরসহ বিভিন্ন মহলে।

অভিযোগ রয়েছে, নির্বাচনের প্রচারণাকালে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করে ট্রাম্পের প্রচারণা শিবির। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও এই অভিযোগ করে আসছে। নির্বাচনে রাশিয়ার যোগসাজশ নিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত করছে এফবিআই।

ইন্ডিপেনডেন্ট/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ