এইচ এম আবু বকর: রাত তখন ১১.৩০ মিনিট। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, কাকরাইল। অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষমান হাফেজে কুরআন বালকটির স্বজনরা। সঙ্গে তার ওস্তাদ হাফেজ মাওলানা আহমদুল্লাহ সাহেবও প্রিয় ছাত্রের অপারেশন সাকসেস হবার জন্য দোয়ায় রত আছেন। বাবা মায়ের চোখে পানি।
একবুক ভয় এবং ভরসা নিয়ে প্রিয় সন্তানের গুরুতর অপারেশনটি সফল হবার জন্য মালিকের দরবারে রোনাজারীতে মগ্ন।
এরই মধ্যে সার্জন ডা. মাহফুজুর রহমান স্যার ওটির দরজা খুলে বের হলেন। রাত ১২.১০ মি.। ক্যালেন্ডার অনুযায়ী তখন ২০১৮ সালের প্রথম প্রহর! ডাক্তার বেরিয়ে হাসিমুখে বললেন, আপনাদের প্যাসেন্টের অপারেশন সাকসেস! আলহামদুলিল্লাহ!
বলছি '১৭ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাতের কথা। যেসময় হাজারো মানুষ হ্যাপি নিউ ইয়ারের নষ্ট সংস্কৃতির চর্চায় লিপ্ত, ঠিক তখনই একটি হাফেজে কুরআন বালককে নিয়ে ঘটছে অসাধারন কোনো ঘটনা।
অপারেশন সফল হবার খবর শুনেও যেন পুরো মাত্রায় খুশি হতে পারছেননা ছেলেটির বাবা মা। অপারেশনের বিল ৬০ হাজার টাকা। খুব বড় অংক না হলেও বালকটির পরিবারের জন্য এটা বিগ বাজেট কেইস। এতো টাকা কোথায় পাবে তারা? সর্বসাকুল্যেও জোগাড় করতে পারেননি এই অংকের পুরোটা।
বইমেলার সব বই ঘরে বসে পেতে অর্ডার করুন রকমারিতে
যদ্দুর পেরেছেন তা নিয়েই প্রিয় পুত্রের অপারেশনের জন্য চলে এসেছেন হসপিটালে। কিন্তু কসাই ডাক্তার কি আর ওসব কথা শোনবে? আমাদের দেশের ডাক্তারদের চরিত্র না জানে কে? রোগী যেন তার কোরবানীর গরু! জবাই করে টাকাটা নিয়েই চম্পট!
সার্জন ডা. মাহফুজুর রহমান বালকটির বাবাকে ডেকে বললেন, অপারেশন তো হয়ে গেছে, এখন আপনারা বিলটা পরিশোধ করেন! আর মনে রাখবেন, আমরা মাত্র ৬০ হাজার টাকায় করে দিলাম কিন্তু এই অপারেশন অন্য কোথাও আপনারা লক্ষ টাকার কমে করাতে পারতেন না!
ছেলেটার বাবা সামান্য মসজিদের ইমাম সাহেব। এই বিলটা থেকেই কিছু কমাবার অনুরোধ করবার ইচ্ছা করছিলেন কিন্তু ডাক্তারের কথার দ্বীতিয় অংশ শুনে তো সেই সাহসটাও হারিয়েছেন। তবুও কাচুমাচু করে বললেন, স্যার, আমি গরীব মানুষ, এই হাফেজে কুরআন ছেলেটার বাবা।
স্যার, আমার বুকের ধন ভয়াবহ টিউমারে আক্রান্ত হয়ে আমার চোখের সামনেই শেষ হয়ে যাবে! এটা তো আমার জন্য সহ্য করা সহজ হবে না! তাই যতটুকু জোগাড় করতে পেরেছি তা নিয়েই চলে এসেছি আপনার কাছে। কিন্তু স্যার, ৬০ হাজার টাকা আমি কই পাবো! স্যার, আপনি একজন পিতা হয়ে আমার ছেলেটার সামনে আমাকে লজ্জা দিয়েন না! স্যার, আমাকে কিছ