বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জঙ্গী কোথাকার! পুলিশ ডেকে ধরিয়ে দেবো।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জঙ্গী কোথাকার! পুলিশ ডেকে এনে এখনই ধরিয়ে দেবো।
পরস্পর বলাবলি করছে...

বলছি শ্যামলী পরিবহনের কথা। শ্যামলী পরিবহন থেকে সাবধান!
আপনাকেও জঙ্গী বলে পুলিশে দিতে পারে।

সিলেটে যাওয়ার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের ঢাকা সায়দাবদ ৬নং কাউন্টারে গেলাম।
জানতে চাইলাম সিলেটের গাড়ি কয়টায়?

বলল- গাড়ি রানিং সোয়া বারোটার মধ্যেই আসবে। ১২:০২ মিনিটে টিকেট নিলাম। অপেক্ষার পালা শুরু...

বারোটা বাইশ মিনিটে জানতে চাইলাম গাড়ির কী খবর? বলল- জ্যামে আছে, আসতেছে।
বারোটা চল্লিশ মিনিটে জানতে চাইলে বলল- আপনি এমন করেন কেন? পেসেঞ্জার আর নাই? আর কেউ তো আপনার মতো এমন করছে না।

একটু জোরালো কণ্ঠে বললাম- আপনারা মিথ্যা বললেন কেন?
আরেকজন বললেন- আমাকে বলছে সাড়ে বারোটার কথা।

আরেকজন বলল- আমাকে বলেছে গাড়ি একটায় আসবে।

বললাম- আমি একটা প্রোগ্রামে যাচ্ছি... আমার তো দেরী হয়ে গেল। মিথ্যার আশ্রয় না নিলে হতো না?

ততক্ষণে তারা বেশ কয়েকজন জড়ো হয়ে গেল। বলল- একদম চুপ! আর একটা কথাও বলবেন না।

জঙ্গী কোথাকার! পুলিশ ডেকে এনে এখনই ধরিয়ে দেবো।

পরস্পর বলাবলি করছে - এই তার ব্যাগটা চেক কর, বোমা আছে কি না দেখ। পুলিশকে ফোন কর।

পনেরো-বিশজন পেসেঞ্জার কাউন্টারে ছিল, এসব শুনে সবাই মূহুর্তের মধ্যেই বরফে চাপা পড়লো। নির্বাক নিস্তব্ধ পরিবেশ। অপেক্ষা আর শেষ হলো না...

কিছুই বুঝলাম না। এদের কাছে কি দেশটা দত্তক দেয়া হয়েছে?

"জালিমের বিরুদ্ধে যারা জড়ো হয় না, তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। তাদের উপর জালিমের জুলুম আরো তীব্র হবে। তখন অপেক্ষার পালা আরো দীর্ঘ হবে...

সোয়া বারোটার গাড়ি সোয়া একটায় কাউন্টারে আসলো। একটা বিশ মিনিটে সায়দাবাদ ত্যাগ করলাম।

Abdul Haque Amini টাইমলাইন থেকে

ইফোর্ট: টি শার্টে আধুনিকতা ও শালীনতার সমন্বয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ