মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

ডেনমার্কও বোরকা নেকাব নিষিদ্ধ করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

মুসলিম নারীদের নেকাব নিষিদ্ধ করার জন্য ডেনমার্কের পার্লামেন্টে বিল উত্থাপন করতে যাচ্ছে দেশটির সরকার।

মঙ্গলবার ড্যানিশ মন্ত্রিসভায় অনুমোদিত এ সংক্রান্ত বিলে বলা হয়েছে, কোনো নারী জনসমক্ষে বোরকা ও নেকাবের মতো মুখমণ্ডল আবৃত করে রাখা পোশাক পরতে পারবেন না।

ড্যানিশ আইন ও বিচারমন্ত্রী সোরেন পুলসেন দাবি করেছেন, জনসমক্ষে মুখমণ্ডল ঢেকে চলাফেরা করা ড্যানিশ সমাজে প্রচলিত মূল্যবোধের পরিপন্থী। আগামী মাসে প্রস্তাবটি ডেনমার্কের পার্লামেন্টে উত্থাপন করা হবে বলে জানা গেছে।

প্রস্তাবটি পার্লামেন্টে পাস হওয়ার মাধ্যমে আইনে পরিণত হলে তা লঙ্ঘনকারীকে ১৬৬ ডলার জরিমানা দিতে হবে।

২০১১ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স নিরাপত্তাগত কারণ দেখিয়ে জনসমক্ষে নেকাব নিষিদ্ধ করে। বেলজিয়ামে একই ধরনের যে আইন রয়েছে ২০১৭ সালে তাকে বৈধতা দেয় ইউরোপের মানবাধিকার আদালত।

পর্যবেক্ষক মহল মনে করছেন, পাশ্চাতের ইসলাম বিদ্বেষী মহল সন্ত্রাস বিরোধী যুদ্ধ, নিরাপত্তা রক্ষা এবং কথিত মূল্যবোধকে অজুহাত করে মুসলিম নারীদের অধিকার লঙ্ঘন করছে। এমন সময় সন্ত্রাসবাদকে এই কাজের জন্য অজুহাত করা হচ্ছে যখন নেকাব পরিহিত কোনো মুসলিম নারী এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসী হামলা চালায়নি।

সূত্র: আইএম লেবানন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ