শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

ইন্দোনেশিয়ায় বাস পাহাড় থেকে নিচে, নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শনিবার দেশটির পশ্চিম জাভাপ্রদেশের সুবাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, ৪০ পর্যটক নিয়ে জাভার বানটেনপ্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি। পর্যটকরা তাংকুবান পাহাড়ের একটি ঝরনা দেখতে যাচ্ছিলেন।

পশ্চিম জাভাপ্রদেশের সুবাং এলাকায় ওই বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যায়।

ওই বাস থেকে সব হতাহতকে বের করে আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে তারা মনে করছে, হয়তো বাসটি ব্রেকফেল করতে পারে।

সুবাং হাসপাতালের মুখপাত্র মামাত দুদিরাখমাত বলেছেন, হাসপাতাল মর্গে মৃতদেহগুলো রাখা হয়েছে।

 

/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ