শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

সংঘাত এড়াতে ইসরাইলকে রাশিয়ার সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলি বিমান হামলার পর নেতানিয়াহুকে টেলিফোন করে এ আহ্বান জানান পুতিন। শনিবারের ওই টেলিফোন সংলাপে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন জানিয়েছে।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলি বিমান বাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ব্যাপারে পুতিন ও নেতানিয়াহু কথা বলেছেন।” বিবৃতিতে বলা হয়, “টেলিফোনালাপে মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ সংঘাত বেধে যেতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে রাশিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়।”

ওদিকে নেতানিয়াহুর দপ্তর ওই টেলিফোন সংলাপ সম্পর্কে দাবি করেছে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন এবং এ সময় তেল আবিব ও মস্কো নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

গতকাল শনিবার সিরিয়ার সেনাবাহিনী সেদেশের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করে। এরপর ইহুদিবাদী সেনাবাহিনী দাবি করে, তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ