বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সরকারই কি চালের দাম বাড়ায়-কমায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ ফয়জুল আল আমীন

বেড়েই চলেছে চালের দর। এক সপ্তাহের ব্যবধানে ৬০ টাকার মিনিকেটের দাম বেড়েছে কেজিতে দুই টাকা। মোটা চালের দামও বাড়তির দিকে। এরই মধ্যে বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে যে, চালের দাম ৪০ টাকার নিচে নেমে আসাটা ‘বাস্তবসম্মত’ নয়। তিনি সম্ভবত মোটা চালের দাম বোঝাতে গিয়েই করেছেন উক্তিটা। এর দাম এখন কেজিপ্রতি ৪০ টাকার বেশি; ৫০-এর কম।

মনে পড়ে গেল-অর্থমন্ত্রী একসময় সোনালী ব্যাংকের ৪ হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎকে ‘পিনাট’ অর্থাৎ চীনাবাজারের মতোই তুচ্ছ ব্যাপার বলে উড়িয়ে দিয়েছিলেন। সে কারণেই হয়তো ঘটনার পর বেশ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরও অদ্যাবধি ওই লুটেরা চক্র স্বাচ্ছন্দ্যে বিলাসী জীবন যাপন করছে। আর দরিদ্ররা চড়া দামে চাল কিনতে না পেরে নীরবে কাঁদে।

গত ১০ বছরে পাঁচ ধরনের চালের দাম নিয়ে বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা যায়, সব ধরনের চালের দাম ১০ বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বিশ্লেষণ করা হয়।

গত ১০ বছরে বাংলাদেশে তিনটি সরকার ছিল। ২০০৬ সালের শেষ পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। ওই সময় চালের দাম যা ছিল গত ১০ বছরে তা বেড়ে দ্বিগুণ হয়েছে।

২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। দুই বছর ওই সরকার দেশ পরিচালনা করে। ওই সময় থেকে চালের দাম বাড়তে থাকে। পরবর্তী সময়ে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশ পরিচালনা করেন। ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে ওই পাঁচ ধরনের চালের দাম কিছুটা কমেও যায়। কিন্তু পরে দ্রুত বাড়তে থাকে। ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে দেশ পরিচালনা শুরু করে শেখ হাসিনার সরকার। গত তিন বছর শেষে বেড়েছে সব ধরনের চালের দাম। কিন্তু কেন?

ক্যাবের দেওয়া তালিকায় দেখা যায়, মিনিকেট চালের দাম ২০০৬ সালে ছিল প্রতি কেজি ২৭ টাকা ৯৫ পয়সা। ২০১৬ সালে ওই চালের দাম হয় ৪৮ টাকা ৩৪ পয়সা। ২০০৬ সালে নাজিরশাইলের দাম ছিল ২৫ টাকা ৫৪ পয়সা। ২০১৬ সালে ওই চালের দাম হয় ৫৫ টাকা ৭৮ পয়সা। ২০০৬ সালে পাইজাম চালের দাম ছিল ২৩ টাকা। গত বছর ওই চালের দাম ছিল ৪০ টাকা ৩৭ পয়সা। ২০০৬ সালে পারিজা / স্বর্ণার দাম ছিল ১৯ টাকা ২৫ পয়সা। গত বছর ওই চালের দাম ছিল ৩৭ টাকা ১৯ পয়সা। ২০০৬ সালে বিআà