শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

সিরিয়ার পাশে আছি, ইসরাইলের মোকাবেলায় প্রস্তুত: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণ ও হামাস যোদ্ধারা সিরিয়ার পাশে রয়েছে। সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসারইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার পর একথা বলেছে হামাস।

সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রাদোয়ান আরবি ভাষার বার্তা সংস্থা কুদস প্রেস ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইসরাইলি আগ্রাসনের যে জবাব দিয়েছে সিরিয়া আমরা তার প্রশংসা করি। আমরা নিশ্চিত করছি যে, ইসরাইলের শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ফিলিস্তিনের জনগণ ও হামাস দামেস্কের পাশে দাঁড়াবে।”

সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন ও দেশটির ওপর ইসরাইলি আগ্রাসনের নিন্দা করে হামাসের এ নেতা বলেন, ইহুদিবাদীদের হামলার মুখে সিরিয়ার আত্মরক্ষার অধিকার রয়েছে। একইসঙ্গে তিনি ইসরাইলের পক্ষ থেকে আসন্ন হুমকি মোকাবেলা করতে হামাসের শীর্ষ নেতৃত্ব, ফিলিস্তিনি জনগণ ও আরব নেতাদের প্রতি আহ্বান জানান।

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে,ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য হামলার মোকাবেলায় তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নেয়া হয়েছে। সিরিয়ার সর্বশেষ ঘটনাবলীর পর হামাস এ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা।

সূত্র:পার্স টুডে/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ