শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

এবার ধাক্কা দিয়ে বিমান সরালেন যাত্রীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধাক্কা দিয়ে বাস চালু করা সচারচর এই দৃশ্য অনেকে দেখা যায়। তাই বলে বিমান! এবার সত্যি ধাক্কা দিয়ে রানওয়ে থেকে বিমান সরাতে বাধ্য হয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার তামবুলাকা বিমানবন্দরে।

গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার তামবুলাকা বিমানবন্দরে দেশটির গারুদা এয়ারলাইন্সের একটি বিমান রানওয়েতে নষ্ট হয়ে পড়ে। বহু চেষ্টা করেও আর সেটিকে আকাশে ওড়াতে পারেননি পাইলট।

বিমানটিকে রানওয়ের মাঝখান থেকে সরাতে ধাক্কা দেয় এয়ারলাইন্সটির টেকনিশিয়ান-কর্মচারী থেকে শুরু করে যাত্রীরাও। ৩৫ হাজার কেজির এই বিমান ধাক্কা দেয়ার ভিডিও অনলাইনে প্রকাশিত হবার পর ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।

গারুদা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা ইকসান রোসান বলেন, পাইলট ভুল টার্ন নেয়ার কারণে বিমানটি আটকে পরে। এমনকি পিছন যাওয়ার সুযোগও ছিল না বিমানটির। যার কারণে বিমানের যাত্রী-টেকনিশিয়ান-কর্মচারীর যৌথ প্রচেষ্টা সবশেষ রানওয়ে থেকে নির্দিষ্ট জায়গা নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ত্রাবজোনের বিমান বন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সাগরের পাড়ে ছিটকে পড়েছিল পেগাসাস এয়ারলাইন্সের একটি বিমান। যদিও ওই বিমানের ১৬৮ জনের সবাই অক্ষত ছিলেন।

ডেইলি মেইল/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ