রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

মার্কিন সিনেটরকে দোহায় আমন্ত্রণ আফগান তালেবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের তালেবান একজন মার্কিন সিনেটরকে ‘পারস্পরিক আলোচনার’ জন্য কাতারের রাজধানী দোহায় আমন্ত্রণ জানিয়েছে। দোহায় কথিত ইসলামিক এমির‍্যাট অব আফগানিস্তানের একটি দপ্তর রয়েছে।

তালেবানের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট থেকে কেন্টাকি অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলকে এই আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি আফগানিস্তানে আমেরিকার দীর্ঘমেয়াদি যুদ্ধ সম্পর্কে পল এক মন্তব্য করার পর তাকে আলোচনার প্রস্তাব দিল তালেবান।

তালেবানের স্বঘোষিত ইসলামিক এমির‍্যাট অব আফগানিস্তানের ইনফরমেশন কমিটি এক টুইটার বার্তায় লিখেছে, “আমরা পারস্পরিক আলোচনার জন্য সম্মানিত মার্কিন সিনেটর র‍্যান্ড পলকে দোহায় আমাদের রাজনৈতিক দপ্তরে আমন্ত্রণ জানাচ্ছি।” ওই বার্তায় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তালেবানের টুইটার বার্তায় আরো বলা হয়েছে, “আমরা র‍্যান্ড পলকে একথা প্রমাণ করে দেব যে, অবিলম্বে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা শক্তিশালী হবে।”

সম্প্রতি কেন্টাকি’র সিনেটর র‍্যান্ড পল আফগান যুদ্ধে আমেরিকার বিশাল বাজেট ব্যয়ের সমালোচনা করেন। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আফগান যুদ্ধে বছরে ৫,০০০ কোটি ডলার খরচ হচ্ছে। এখন সময় হয়েছে সেখান থেকে ফিরে আসার। সেখানে সামরিক উপায়ে বিজয় অর্জিত হবে না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ