শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

ইন্দোনেশিয়ায় জনপ্রিয় হয়ে ওঠছে ‘কুরঅানিক স্কুল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইন্দোনেশিয়ায় অনেক এলাকায় জনপ্রিয় হয়ে ওঠছে ‘কুরআনিক স্কুল’। কুরআনের বিজ্ঞানভিত্তিক পাঠদানে অভিভাবক ঝুঁকছে এই স্কুলের দিকে।

এ স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থার মূল আকর্ষণ হলো কুরআনের বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম।
কুরআন তেলাওয়াত, হেফজ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি গণিত, ইংরেজি ও আরবি বিষয়ের কারিকুলামে বিন্যস্ত স্কুলের নাম হলো ‘কুরআনিক স্কুল’।

এ স্কুলের শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে স্কুলের সংখ্যা। সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার জাভা, টানগ্রোং ও সুমাত্রা দ্বীপ অঞ্চলে চলছে এস্কুলগুলো।

ধর্মীয় ও একাডেমিক শিক্ষা প্রদানকারী স্কুল ‘কুরআনিক গ্রাম’ একটি দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বপ্রথম তাদের কার্যক্রম শুরু করে।

বর্তমানে ইন্দোনেশিয়ার ১০টি অঞ্চলের মোট ৫ হাজার শিক্ষার্থী এ স্কুলে ধর্মীয় ও একাডেমিক শিক্ষা গ্রহণ করছে।

স্বেচ্ছাসেবী, দাতা ও শিক্ষার্থীদের ফি দ্বারা পরিচালিত ‘কুরআনিক স্কুল’-এর অধিকাংশ ছাত্র-ছাত্রী হলো অনাথ, ইয়াতিম ও দরিদ্র। মিশর, ইয়েমেন ও সিরিয়ার অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা এ স্কুলগুলো পরিচালিত হয়ে আসছে।

উল্লেখ্য, এ স্কুলগুলোর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে আবাসিক থাকা বাধ্যতামূলক না হলেও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে বাধ্যতামূলক প্রশিক্ষণ কমপ্লেক্সে থাকতে হয়।

কুরআন ও একাডেমিক শিক্ষা সিলেবাসে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরিচালিত স্কুল ‘কোরআনিক গ্রাম’ ইসলামের প্রচার ও প্রসারে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা।

 

সূত্র: ইন্ডেয় ওয়ান থাউজেন্ট /এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ