শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

জমে ওঠেছে সৌদির ঐতিহ্যবাহি জান্দারিয়া উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ঐতিহ্যবাহি জান্দারিয়া উৎসব দর্শকদের ভীরে জমে ওঠেছে। ৩২তম সৌদি আরবের এই জাতীয় উৎসব প্রতিবছরই পালন করে থাকে তারা।

সৌদি আরবের মানবিক জীবনধারা ও ঐক্য,সততার প্রতীক হিসেবে প্রতিবছরই উদযাপন করে এই উৎসব। ১৮ দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি গত বুধবার বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন দেশের অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। দর্শকদের বিপুল উৎসাহ আর উদ্ধিপনায় নাগরিক ও প্রবাসীদের উপচে পড়া ভীরই প্রমাণ করে এই উৎসবের জনপ্রিয়তা।

এই উৎসবে প্রধান আকর্ষণ উটের খেলা। এছাড়াও কবিতা আবৃত্তি ও ছোটদের জন্য বিভিন্ন রাইড, যুদ্ধের চিত্র, তলোয়ার খেলাসহ নানান ধরণের খেলা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ইতিহাসের বিভিন্ন অধ্যায় চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। উৎসবের পরিদর্শক বান্দার আল-হারবী আরব নিউজকে বলেন, উৎসবের শুরুর দিক থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভীর দেখা যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী। পরিবার পরিজনদের নিয়ে উপভোগ করতে আসছে দর্শনার্থীরা প্রতিদিন। তিনি আরো বলেন, প্রতি ঘন্টায় ১,০০০ লোকের বেশি দর্শনার্থী অনুমান করা যেতে পারে।

উৎসব গত ৭ তারিখে শুরু হয়ে ফেব্রুয়ারি ২৪ তারিখ পর্যন্ত সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকবে।

সূত্র:  আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ