রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বসুন্ধরা কনভেনশনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ১৭ই ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০১৮ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (ICCB), বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলুল হুফফাজ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।

ইসলামি সংস্কৃতির প্রভায় আলোকিত, দেশ গঠনের প্রত্যয়ে তারুণ্য নির্ভর এ সংগঠনটি ২০১৭ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়ে দেশের ইসলামি অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করার প্রয়াস চালিয়ে যাচ্ছে । তন্মধ্যে উল্লেখযোগ্য হলো গত ডিসেম্বরে শুরু হওয়া জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।

দেশের উজ্জ্বল নক্ষত্র ও বহির্বিশ্বে দেশের পতাকা সমুন্নতকারী হাফেজে কুরআনদের সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা হচ্ছে তাদের সত্য ও সুন্দরের পথে চলার প্রাথমিক প্রয়াস।

ডিসেম্বরে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম পর্যায় ছিল বিভাগীয়। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার হাফেজে কুরআন অংশগ্রহণ করে।পর্যায়ক্রমে বাছাইপর্বে চূড়ান্তভাবে নির্বাচিত হাফেজে কুরআনরা ১৭ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায়। যেখানে প্রধান অথিতির আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল এবং খাদিমুল হুফফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ইলিয়াস , ইসলামী ব্যাংকের ডিএমডি ইকবাল কবীর মোহন।

অনুষ্ঠানে বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী, মাও. মিজানুর রহমান, মুহিউদ্দীন কাসেম, ড. মনজুরে ইলাহি, মাও. লিয়াকত আলীসহ দেশবরেণ্য আরো অনেক উলামায়ে কেরামের শুভাগমন ঘটবে। সভাপতিত্ব করবেন এশিয়ান ইউনিভারসিটি অব বাংলাদেশের ভিসি ড. আবুল হাসান মুহা. সাদেক।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ