নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ হেফাজতের লক্ষ্যে ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ নামক এক জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আগামী ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় ‘দুর্নীতি প্রতিরোধে ইসলামী আইনের ভূমিকা ও অপরিহার্যতা’ শীর্ষক অনুষ্ঠিতব্য সেমিনারে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানীর গুলিস্তানস্থ ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে আয়োজিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই পরিষদ গঠন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন নবগঠিত সংগঠনের সভাপতি মুফতী বশিরুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় সচেতন উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। সমাজে শান্তি প্রতিষ্ঠা, নৈতিক অবক্ষয় রোধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠনে ইসলামী আইনের সঠিক অনুসরণের শিক্ষা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে নয়, বরং দেশ, জাতি ও ইসলামের সুরক্ষায় সর্বদা রাজপথে ও বুদ্ধিবৃত্তিক কাজের অঙ্গনে সোচ্চার থাকবে।"
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় ‘দুর্নীতি প্রতিরোধে ইসলামী আইনের ভূমিকা ও অপরিহার্যতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হবে। এই সেমিনারের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইসলামিক স্কলারদের উপস্থিতিতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নব গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মুফতী বশিরুল্লাহ। নির্বাহী সভাপতি, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সহ-সভাপতি, মুফতী মাহফুজুর রহমান, মাওলানা আলী আজম, মাওলানা আনোওয়ারুল হক, মুফতী সালাহ উদ্দীন, মুফতী ইয়াকুব উসমানী, মুফতী মাহমুদুর রহমান, মাওলানা ওয়াজেদ আলী এবং মুফতী ইউনুস আহমাদ
মহাসচিবের দয়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী। যুগ্ম মহাসচিব, মাওলানা ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা হেদায়াতুল্লাহ ফয়জী, মাওলানা রাসেদ বিন নূর, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, মুফতী হামিদুল হক, মাওলানা যোবায়ের আহমাদ, মুফতী শামসুদ্দীন বড়াইলী, মুফতী আল আমীন ফয়জী, মুফতী বাকী বিল্লাহ ও মুফতী আল আমীন
সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন, মাওলানা আফসার মাহমুদ। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতী আহসান শরীফ, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম ও মাওলানা সানাউল্লাহকে দয়িত্ব দেওয়া হয়েছে।
অর্থ সম্পাদক মুফতী যোবায়ের রশীদ এবং সহকারী অর্থ সম্পাদক, মুফতী শরিফুল ইসলাম। প্রচার সম্পাদক, হাবিবুল্লাহ রায়হান। সহকারী প্রচার সম্পাদক, মাওলানা মানসুর আহমাদ, মুফতী আম্মার মানসূর, মুফতী ফারহান নাজিম। দপ্তর সম্পাদক, মুফতী আসজাদ আঞ্জুম। সহকারী দপ্তর সম্পাদক, মাওলানা নাইমুল ইসলাম সাজ্জাদ। আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট সৈয়দ জাবেদ পারভেজ। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মাওলানা বেলাল আহমাদ। সমাজ কল্যাণ ও ত্রাণ সম্পাদক, মুফতী যোবায়ের ভৈরবী। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা আমীর জিহাদী। সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা ফরিদ উদ্দীন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মাওলানা মোহাম্মদুল্লাহ। সহকারী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মাওলানা নেয়ামাতুল্লাহ, মাওলানা লাবিব আবরার। নির্বাহী সদস্য, মাওলানা রাকিব ও মাওলানা ফয়জুল্লাহ আজমী।
আইও/