রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

রাশিয়ায় পুতিন আব্বাসের বৈঠক; ওয়াশিংটনকে মধ্যস্থতাকারী মানবে না ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যত কথিত শান্তি আলোচনায় আমেরিকার ভূমিকা কী হবে তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

গতকাল (সোমবার) মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে তিনি পুতিনকে পরিষ্কার করে বলেছেন, ইসরাইলের সঙ্গে ভবিষ্যত আলোচনায় তার দেশ ওয়াশিংটনকে আর মধ্যস্থতাকারী হিসেবে মানবে না। আব্বাস বলেন, “মধ্যস্থতাকারী হিসেবে আমেরিকার সঙ্গে আমরা এখন থেকে আর কোনো রকমের সহযোগিতা করব না; আমরা তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

মাহমুদ আব্বাস বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনার ক্ষেত্রে জাতিসংঘ, আমেরিকা, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত চতুষ্টয়ের পরিবর্তন চায় তার দেশ এবং এখন থেকে নতুন ও বর্ধিত মধ্যস্থতাকারী চায়।

এর আগে, জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর গত শনিবার বলেছেন, তারা ভবিষ্যতে আলোচনায় চীন ও আরব লীগকে অন্তর্ভুক্ত করতে চান। আমেরিকার কর্তৃত্বকামী আচরণের কারণে তারা এমনটি চিন্তা করছেন বলে জানান রিয়াদ মানসুর।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এরপর থেকে ফিলিস্তিনিরা ব্যাপকমাত্রায় ক্ষুব্ধ হয়েছেন এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তখন বলেছিলেন, ভবিষ্যতে ফিলিস্তিন-ইসরাইল আলোচনায় আমেরিকাকে আর মধ্যস্থতাকারী হিসেবে মানবেন না তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ