শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘুষ-দুর্নীতি: বাড়ির সামনেই সমাবেশ বিক্ষোভকারীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে তেল আবিবে আবারও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে নানা স্লোগান দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে বলে পুলিশ ঘোষণা করার পর এ বিক্ষোভ হলো।

এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ জানিয়েছে, ঘুষ, প্রতারণা ও অবৈধভাবে ক্ষমতা ব্যবহারের দুটি পৃথক মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে।

তবে ইসরাইলের টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ অস্বীকার করে নেতানিয়াহু বলেছেন, অভিযোগ ভিত্তিহীন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে বহাল থাকবেন। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে গত দুই মাস ধরে আন্দোলন হচ্ছে।

তার বিরুদ্ধে ঘুষ নেয়া, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। এরইমধ্যে আলাদা দুটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে উপহারের নামে ঘুষ গ্রহণ এবং বিনিময়ে একটি পত্রিকায় ভালো কভারেজ দেয়ার জন্য পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করে দেয়া।

অন্যটি হচ্ছে- জার্মানি থেকে সাবমেরিন কেনার ক্ষেত্রে দুর্নীতি। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। ২০১৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দেড় বছর জেল খাটতে হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ