রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

চীন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চীনের বিরুদ্ধে তিনি নিষেধাজ্ঞা আরোপ ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার হুমকি দিয়েছেন।

এশিয়ার দুই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মিত্রের বিরুদ্ধে ট্রাম্প গতকাল মঙ্গলবার হোয়াইট হাউজে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কয়েকজন কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এ হুমিক দেন। ট্রাম্প অভিযোগ করেন, আমেরিকার স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পকে চীন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বেইজিংয়ের এই প্রচেষ্টার বিরুদ্ধে শূল্ক আরোপ ও কোটা ব্যবস্থা প্রবর্তনসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানান ট্রাম্প।

স্টিল ও অ্যালুমিনিয়াম খাতে চীন ভর্তুকি দিচ্ছে বলে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় দুটি রিপোর্ট উপস্থাপন করার পর ট্রাম্প এই হুমকি দিলেন। নির্মাণ ও যানবাহন তৈরির ক্ষেত্রে এ দুটি খুবই জরুরি পণ্য হিসেবে বিবেচিত।

এছাড়া, নিজ অর্থনীতি সবল রাখার জন্য চীন অভ্যন্তরীণ বাজারের জন্য ব্যাপকমাত্রায় স্টিল উৎপাদন করছে বলে অভিযোগ করছে আমেরিকা। এ সম্পর্কে ট্রাম্প বলেন, “আমি এমন কাজ করব যাতে আমেরিকার স্বার্থ খুব ভালোভাবে সংরক্ষিত হয়।” এর মাধ্যমে ট্রাম্প চীনের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়ার নেয়া পদক্ষেপে ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প। এ ক্ষেত্রে তিনি ২০১২ সালের মুক্ত বাণিজ্য চুক্তিকে সামনে এনেছেন। তিনি বলেছেন, এ চুক্তির আমেরিকার জন্য একটি ‘বিপর্যয়’। ট্রাম্প বলেন, স্বচ্ছ চুক্তির জন্য

ওয়াশিংটন নতুন করে আলোচনা করবে, না হলে এ চুক্তি বাতিল করা হবে। এ চুক্তির কারণে আমেরিকা বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ