শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

বাবরি মসজিদ নিয়ে কোনো সমঝোতা হতে পারে না: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ভাঙার চেষ্টা ব্যর্থ হবে। গত রোববার হায়দ্রাবাদে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, ‘মোদি কিছু লোককে ব্যবহার করে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ভাঙতে চাচ্ছেন যাতে মুসলিমরা বাবরী মসজিদকে দিয়ে দেয়। কিন্তু প্রধানমন্ত্রীর ওই উদ্দেশ্য সফল হবে না, কারণ মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ভারতীয় মুসলিমদের প্রতীক। এটি ভারতে ইসলামের সমস্ত মতাদর্শের মঞ্চ।’

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘বাবরী মসজিদ নিয়ে কোনো সমঝোতা হতে পারে না।’

মাওলানা সালমান  নাদভির বিতর্কিত মীমাংসা সূত্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ওই সকল লোককে সামাজিক বয়কট করা হোক যারা বাবরী মসজিদের জমিকে রাম মন্দিরের জন্য দেয়ার কথা বলছেন।’ কিছু মানুষ মোদির সুরে নাচছের বলেও ওয়াইসি মন্তব্য করেন।

মাওলানা সালমান হুসেইন নাদভিকে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড থেকে গতক রোববারই বহিষ্কার করা হয়েছে। তিনি পার্সোনাল ল’ বোর্ডের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

সম্প্রতি বেঙ্গালুরুতে মাওলানা সালমান  নাদভি ভারতে ‘আধ্যাত্মিক গুরু’ হিসেবে পরিচিত শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গে এক বৈঠক শেষে বাবরী মসজিদ-রাম মন্দির বিতর্ক নিষ্পত্তির লক্ষ্যে যে মীমাংসা সূত্র দিয়েছেন ওয়াইসি তার তীব্র সমালোচনা করেছেন।

মাওলানা সালমান নাদভি সম্প্রতি রাম মন্দিরের জন্য বাবরী মসজিদের জমি দেয়ার পরিবর্তে অন্যত্র মসজিদ ও এক বিশ্ববিদ্যালয় নির্মাণের জমি দেয়ার কথা বলেছেন এবং এরফলে দেশে শান্তি ও একতা বজায় থাকবে বলে তিনি দাবি করেছেন। তার এ ধরণের মন্তব্য গণমাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকে তীব্র বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।


মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সভা

আসাদউদ্দিন ওয়াইসির প্রশ্ন- ‘উনি শান্তি ও একতা বজায় রাখার কথা বলছেন। তাহলে আমাদের কী আরব ঐক্যের নামে আল আকসা মসজিদকেও দিয়ে দেয়া উচিত?’

ওয়াইসি বলেন, মাওলানা সালমান নাদভি ২০০১ সালে এক ফতোয়ায় সই করেছেন যেখানে বলা হয়েছে একটি মসজিদ অনন্তকাল ধরে মসজিদই থাকে এবং কোনো মসজিদকে কেউ কখনো কাউকে দিতে পারে না।’

আসাদউদ্দিন ওয়াইসি এর আগে 'বাবরী মসজিদ ইস্যুতে যারা আপোশ করবে আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে' বলেও মন্তব্য করেছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ