সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মন ভালো রাখার ৭ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব : আনন্দ, অশ্রু, কান্না, হাসি। জীবন চলার পথে এ শব্দগুলোই তো আমরা খুঁজে পাই।তবে জীবনের মেঠোপথে আমরা আনন্দ ও হাসিকে বড় করে না দেখে অশ্রু আর বেদনাকেই বড় করে দেখি। যার ফলে কখনো কখনো থমকে যায় আমাদের জীবন। হারিয়ে ফেলি স্বাভাবিক জীবন ব্যবস্থা।

জীবন প্রবাহে তো একটু বিষণ্নতা আসবেই। না হলে কী জীবনের প্রকৃত আনন্দ পাবেন? তাই আমাদের উচিৎ জীবনের আনন্দ বাতায়নে মুখ বের করে সজীব পৃথিবী দেখা। দুঃখকে শক্তি আর বেদনাকে পাথেয় হিসেবে গ্রহণ করা।

জীবনে শত দুঃখ পেতে পারেন। তাই বলে মন খারাপ করতে হবে? সবকিছু ঝেড়ে ফেলে আশা আর প্রত্যাশার হিসেব কষে কিছু উপায় মেনে চললে আমরা আমাদের মনকে নিমিষেই করে তুলতে পারি ফুরফুরে। কাজে আনতে পারি স্বাভাবিক গতি।তাই চলুন এবার নিমিষেই মন ভালো করার ৭টি উপায় জেনে আসি-

১. মন ভালো রাখার সবচেয়ে কার্যকারী `ওষুধ` হিসেবে পরিচিত হাসি। শত মন খারাপেও একচিলতে হাসি সব দুঃখ ভুলিয়ে দিতে পারে। গবেষকরা বলছেন, শুধু মন নয়, শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে `প্রাণ খুলে হাসি`৷ এছাড়াও এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

২. শরীরচর্চাও আপনার মন ভালো রাখতে পারে। শরীরচর্চার ফলে অ্যান্ডরফিন নামক হরমোন নির্গত হয়; যা মন ভাল রাখতে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে, শরীরচর্চা উদ্বেগ ও মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে।

৩. সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে কয়েক মিনিট রোদে বা জানলার ধারে গিয়ে দাঁড়াতে পারেন। এতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন `ডি` পাবে। সূর্যালোকে এমন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যা মানসিকভাবে সুস্থ রাখে।

৪. হঠাৎ কোনো কারণে মন খারাপ হলে ইসলামি সঙ্গীত শুনুন।কুরআন তেলাওয়াত করুণ। নিজে কুরআন তেলাওয়াত না করতে পারলে নেট থেকে সার্চ  দিয়ে শুনতে পারেন।

৫. বাসায় থাকা আনন্দ স্মৃতি বিজরিত জিনিসগুলো একটু নেড়েচেড়ে দেখুন।স্মৃতিগুলো মনে করুণ। সেই স্মৃতিতে ভেসে যাওয়ার চেষ্টা করুণ।

৬. নিজের ব্যবহৃত কম্পিউটার , সেলফোনে মন ভালো করে দেওয়ার মতো ছবি স্ক্রিন সেভারে দিয়ে রাখুন।একটু ছবিটির দিকে তাকিয়ে থাকুন।

৭. মন ভালো করতে লিখতে পারেন ডায়েরিতে মজার কোনো স্মৃতি । মেয়েরা হাত রাঙ্গাতে পারেন মেহেদিতে।অথবা প্রিয়জনের জন্য প্রিয় কোনো রেসিপি রান্না করুণ। দেখবেন আপনার মন অনেকটা ফুরফুরে হয়ে উঠেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ