শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

আমেরিকার ফ্লোরিডায় স্কুল শিক্ষার্থীর গুলিতে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ড শহরের একটি হাই স্কুলে গুলিতে অন্তত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ বলেছে, স্কুলটিতে হঠাৎ করেই গুলি চালাতে থাকেন সাবেক এক শিক্ষার্থী, যাকে স্কুল থেকে বহিস্কার করা হয়েছিল।

১৯ বছর বয়সি ঘাতক ছাত্রের নাম নিকোলাস ক্রুজ। ধারণা করা হচ্ছে বহিস্কারের অপমান সইতে না পেরেই সে হামলা চালায় স্কুলে।

জানা যায়, ঘাতক ক্রুজ প্রথমে স্কুলের ফায়ার এলার্ম অন করে দেয় এবং এর ফলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে তখন সে তাদের ওপর স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলি চালায়।

এ ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি অন্তত একজন শিক্ষক এবং একজন স্কুলকর্মী নিহত হয়েছেন।

দক্ষিণ ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টির পুলিশ প্রধান স্কট ইসরাইল সাংবাদিকদের জানিয়েছেন, ঘাতক ছাত্র ক্রুজের হাতে একটি স্বয়ংক্রিয় এআর-১৫ রাইফেল এবং গুলিভর্তি অসংখ্য ম্যাগজিন ছিল।

গুলিবর্ষণ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ক্রুজকে আটক করতে সক্ষম হয়। আকাশ থেকে নেয়া ছবিতে স্কুলের আঙিনায় আহত ছাত্রদের প্রাথমিক চিকিৎসা দিতে এবং শিক্ষার্থীদের লাইন বেঁধে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে।

গাছের সঙ্গে বেঁধে বিএসএফ সদস্যকে গুলি করে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ