শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে প্রাণ গেল আরও ৪ জনের  ইফার তাফসির প্রতিযোগিতার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যাঁরা বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’

জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী মরগান মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদলীয় নেতা মরগান ভেঙ্গিরাই মারা গেছেন। মৃত্যুর সময় ৬৪ বছর বয়স হয়েছিল ভেঙ্গিরাই-এর।  মৃত্যুর আগে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। খবর বিবিসি-এর।

তার দল এমডিসি পার্টির ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস মুদজুরি মরগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, স্থানীয় সময় আজ সন্ধ্যায় তিনি দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে মারা গেছেন।

মরগান ভেঙ্গিরাই জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শাসনকালে গণতন্ত্রের লড়াইয়ের জন্য চিহ্নিত হয়ে থাকবেন। কারণ ওই সময়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন।

এমডিসি পার্টির ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস মুদজুরি এক টুইট বার্তায় জানান, ‘মরগানের মৃত্যুতে আমরা গণতন্ত্রের একজন আইকন ও যোদ্ধাকে হারালাম।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ