হাবিবুর রহমান মিছবাহ : মতলব ফেরীঘাট। বেশ পরিচিত একটি এলাকা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌঁছি মতলব ফেরীঘাটে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি মটরসাইকেল ডান দিন থেকে এসে আমাদের গাড়ির সামনের বাম্পারে লাগিয়ে দেয়।
মটরসাইকেলটিতে তিনজন যুবক ছিলো। এর মধ্যে চালক ছেলেটিকে দেখতেই ফালতু মনে হয়েছিলো। একটি ছেলে পায়ে আঘাতও পায়। দু’চার কথা শুনিয়ে দেয়া দরকার ছিলো ওদের। কিন্তু আমাদের ড্রাইভার গাড়ি থেকে নামেনি।
দোষ ওদের হলেও যেহেতু ব্যথা পেয়েছে, ওদের কিছু বলার প্রয়োজন মনে করেনি সে। তিন যুবকের একজন এসে গাড়ির গ্লাসে জোরে জোরে নক করতে শুরু করে। ড্রাইভার গ্লাস খুলে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ছেলেটি বললো, না কোনো সমস্যা নেই। তাহলে গ্লাসে এভাবে আগ্রাসীরুপে নক করলে কেনো? ছেলেটি কোনো উত্তর না দিয়ে চলে গেলো।
এদিকে মায়ের চেয়ে মাসির দরদ বেশীর ভূমিকায় এক সিএনজি ড্রাইভার আমাদের ড্রাইভারকে উত্তেজিত ভাষায় উল্টাপাল্টা বকতে শুরু করে। আমি সিএনজি ড্রাইভারকে অকারণে উত্তেজিত হতে নিষেধ করলাম।
এর মধ্যে মটরসাইকেল আরোহী যে যুবক ব্যথা পেয়েছে, সে ছেলেটি সিএনজি ড্রাইভারের সাথে তাল মিলিয়ে তেড়ে আসে আমাদের গাড়ীর দিকে। আমি ছেলেটিকে একেবারেই শান্ত মেজাজে বললাম, তুমি চোখ রাঙাচ্ছো কেনো? নিজেদের দোষে ব্যথা পেয়েছো, সেখানে উল্টা পার্ট নিচ্ছো?
ছেলেটি আমার দিকে আপত্তিকর ভঙ্গিতে এগুচ্ছিলো। তা দেখে আমার সফরসঙ্গী ওকে একটি ধমক দিলো। ব্যস! এতোক্ষণে বুঝতে পারলাম ওরা সন্ত্রাসী টাইপের পোলাপান। ছেলেটি আমার সফরসঙ্গীকে তুই তুকারি শুরু করে দিলো এবং বলে ফেললো তুই পারলে গাড়ি থেকে নেমে আয়!
পরিবেশটা এমনভাবে ঘোলাটে করে ফেললো, তখন আমার গাড়ির লোকজন যদি প্রতিবাদ না করে, তাহলে ওরা হয়তো আজীবন হুজুরদের সাথে এ আচরণ অব্যহত রাখবে। আমার ছোটভাই জাবেরও ছিলো আমার গাড়িতে। ঐ যুবক ছেলেটির অতিরিক্ত উশৃংখলতায় আমার সফরসঙ্গী ও ছোট ভাই জাবের গাড়ি থেকে নেমে যায়।
বুঝতে পারিনি ঘটনাটা এতোদূর গড়াবে। ছেলে তিনটি যে এতোবড় বেয়াদব ও মাস্তান তাও বুঝতে পারিনি। ওদের গাড়ি থেকে নামতে দেখে আমিও নামলাম। আমার ইচ্ছা ছিলো ফেরীঘাটে উপস্থিতিদের বিষয়টি অবগত করে ছেলেটিকে দু’চার কথা বলে ছেড়ে দিবো।
কিন্তু আমার সফরসঙ্গী ও ছোট ভাই গাড়ি থেকে নামতেই মাস্তান তিন যুবকের দু’জন ওদের উপর হামলা শুরু করে দিলো। নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারিনà¦