রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রাজধানীতে উবারের নতুন সেবা চালু; যেভাবে ভাড়া করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গতকাল বুধবার থেকে ঢাকায় চালু হয়েছে উবারের নতুন সেবা উবারহায়ার। এর মাধ্যমে উবার ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি ব্যবহার (ভাড়া) করতে পারবেন।

যেসব কাজ করতে বেশি সময়ের প্রয়োজন হয়, যেমন- সারা দিনের মিটিং, কেনাকাটা অথবা ঘুরতে যাওয়া সেগুলোর জন্য উবারের নতুন এ সেবা ব্যবহার করা যাবে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার থাকায় সাশ্রয়ী এই মাধ্যমটি সবাই অত্যন্ত সহজেই ব্যবহার করতে পারবেন।

উবারের ঢাকা অঞ্চলের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা আরটিভি অনলাইনকে বলেন, উবারহায়ারের প্রধান লক্ষ্য শহরের নির্দিষ্ট শ্রেণির যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করা। বিশেষত পর্যটক, ব্যবসায়ী, বয়স্ক মানুষ এবং কর্মজীবীদের যাতায়াত ব্যবস্থা সহজ, সাশ্রয়ী এবং আরামদায়ক করে তোলার লক্ষ্যেই এই সার্ভিসটি চালু করা হয়েছে।

যেসব স্থানে উবারহায়ার ব্যবহার করা যাবে:
প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মতিঝিল, রামপুরা, পুরান ঢাকার আশপাশের এলাকায় এ সেবা পাওয়া যাবে।

কিভাবে ভাড়া করবেন উবারহায়ার?
প্রথমে আপনার উবার অ্যাপসটি ওপেন করুন, তারপর উবারহায়ারে ক্লিক করে আপনি কতক্ষণের জন্য ভাড়া করতে চান সেটা ঠিক করুন। তারপর আপনার পিকআপ লোকেশনটি ঠিক করুন এবং রাইডের জন্য রিকোয়েস্ট করুন।

গাড়ি আসলে উঠে ভাড়াটি অগ্রিম প্রদান করুন। তারপর আপনি ডেস্টিনেশন আপনার মতো করে বাছাই করে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন।

আপনি চাইলে দুই ঘণ্টায় ২৫ কিলোমিটার ও চার ঘন্টায় ৪০ কিলোমিটারের জন্য ভাড়া নিতে পারেন। এতে খরচ পড়বে যথাক্রমে ৮৫০ টাকা ও ১৫০০ টাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ