শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

ভারতে মুসলিমদের ধর্মান্তরকরণ অনুষ্ঠান থেকে হিন্দু সংহতি নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ধর্মতলায় ধর্মান্তরকরণ অনুষ্ঠানে সাংবাদিকদের মারধর করার ঘটনায় হিন্দু সংহতি নেতা তপন ঘোষসহ চারজনকে পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে। গতকাল (বুধবার) রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।

আজ (বৃহস্পতিবার) ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, বুধবার হুসেন আলি নামে এক মুসলিম ব্যক্তির পরিবারের সদস্যসহ ১৪ জনকে ধর্মান্তরকরণ করা হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে ‘হিন্দু’ হওয়া পরিবারটির নাম ঠিকানা জানাতে চায় নি হিন্দু সংহতি নামের ওই সংগঠনটি। স্বেচ্ছায় ওই পরিবার ধর্মত্যাগ করেছেন নাকি অর্থ বা অন্য কোনো কারণে ধর্ম পরিবর্তনে বাধ্য হয়েছেন- সাংবাদিকরা এসব প্রশ্ন করতেই সংগঠনের সদস্যরা সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মারধর করেন বলে অভিযোগ।

এদিকে, যাদেরকে ‘হিন্দু’ করা হয়েছে বলে দাবি করা হয়েছে, গতকালের ওই ঘটনার পর থেকে তাদের আর কোনো হদিস নেই। পুলিশ তাদের খোঁজ করছে।

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান  বলেন, ‘আমাদের দাবি গতকাল কোলকাতায় তপন ঘোষ যে সভা করেছেন এবং সেখানে কিছু মানুষকে সামনে নিয়ে এসে তাদের ধর্মান্তর করা হয়েছে বলে দাবি করে সঙ্গে সঙ্গে তাদেরকে যেভাবে অদৃশ্য করে দেয়া হয়েছে, এই গোটা ঘটনা (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সিবিআই অথবা কমপক্ষে সিআইডি তদন্তের মধ্যে দিয়ে তা সামনে আসুক।’ সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ