শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

হঠাৎ রুদ্ধদ্বার বৈঠকে এরদোগান-টিলারসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে সামরিক অভিযানের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যে বৈঠক হয়েছে।

আফরিনে চলমান অভিযান নিয়ে যখন দুই ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন এ বৈঠক হলো।

তুরস্কের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দু'দেশের মধ্যে সৃষ্ট অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন। সূত্রটি জানায়, তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার এ বৈঠক।

সূত্র আরও জানিয়েছে, বৈঠকে টিলারসনকে এরদোগান সিরিয়ায় তার মূল উদ্দেশ্য ও অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন। পাশাপাশি ইরাক পরিস্থিতি ও আঞ্চলিক ঘটনাবলী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, এরদোগান ও টিলারসনের বৈঠক ছিল 'ফলপ্রসূ ও খোলামেলা'। এ মুখপাত্র টিলারসনের সাথে তুরস্ক সফর করছেন।

বৈঠকের আগে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলেসে সাংবাদিকদের বলেছিলেন, তুরস্ক চায় আফরিন এলাকা থেকে কুর্দি গেরিলাদের বহিষ্কার করুক আমেরিকা।

কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'কে শত্রু মনে করে তুরস্ক। অন্যদিকে, আমেরিকা দাবি করে আসছে- উগ্র দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর শক্তি হচ্ছে ওয়াইপিজি। বিডি প্রতিদিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ