শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

এবার ইসরায়েলের আকাশে সিরীয় ক্ষেপণাস্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: দখলদার ইসরাইলি সেনা-প্রতিবেদন নিশ্চিত করেছে, গত শনিবার ইসরাইলি যুদ্ধবিমান ভূপতিতকারী ক্ষেপণাস্ত্র তেল আবিবের আকাশ অতিক্রম করে ভূমধ্য সাগরে ভূপতিত হয়।

প্রতিবেদন ইঙ্গিত করে, বিমানবিদ্ধংসী সিরীয় ক্ষেপণাস্ত্রের কারণে ইসরাইলি যুদ্ধবিমান এফ-১৬ ভূপতিত হওয়াটা যান্ত্রিক কারণে, প্রযুক্তিগত কারণে নয়।

আল-জাজিরার প্রতিবেদক ইলিয়াস কেরাম জানান, ইসরাইলিদের আশংকার জায়গাটা হলো, অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের মত উন্নত বিমান পুরাতন প্রযুক্তির সিরীয় ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হওয়া উচিত ছিল না।

একুশে বইমেলার সব বই দেখতে ও কিনতে ক্লিক করুন 

তিনি আরো বলেন, ইসরাইলি বিমান বাহিনীর প্রধানের কাছে হস্তান্তরিত প্রতিবেদনে বিমানের ২ পাইলটের ত্রুটির কথাই তুলে ধরা হয়েছে; খুব নিচু দিয়ে উড়ে যাওয়া, সিরীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতাকে ছোট করে দেখা, ক্ষেপনাস্ত্র পতিরক্ষা ব্যবস্থা কার্যকর না করা ইত্যাদি।

ইসরাইলি মূল্যায়নটি আরো বলে, সিরীয় অবস্থানে হামলাকারী ইসরাইলি যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যকরে সিরীয় প্রতিরক্ষাবাহিনী প্রায় ২০টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।

এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে ইসরাইলের উত্তর ফ্রন্টে ব্যাপক প্রতিরক্ষামূলক ও আক্রমনাত্মক উন্নত ক্ষেপনাস্ত্রসিস্টেম মোতায়েন করা হয়েছে।

ইসরাইল তাদের বিমান ভূপতিত করার প্রতিবাদে সিরীয় বিভিন্ন অবস্থানে ব্যাপক আকারে বিমান হামলা চালায় এবং এ হামলাকে ১৯৮২ সালের পর থেকে সিরীয় প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে সর্বাধিক কার্যকর ও ব্যাপক আক্রমন হিসেবে উল্লেখ করে।

সূত্র: আল-জাজিরা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ