শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

দেড় মাসে পাকিস্তানের ২০ সেনাকে হত্যা করেছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার সরকারি এক সূত্র থেকে জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। আহত করেছে বহু মানুষকে।

নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় পাল্টা আক্রমণের রণনীতি নিয়ে এই হত্যাকাণ্ড।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে,  ‘এলওসিতে কমান্ডিং অফিসারদের পাল্টা হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে সেনাবাহিনী। এই নীতিই পাক সেনার বিরুদ্ধে প্রত্যাঘাত গড়ে তুলেছে। তাদের রক্তাক্ত করেছে।’

হাল্কা বন্দুক, ভারি মর্টার ও মিসাইলের সাহায্যে গত ৪-৫ মাসে ধ্বংস করা হয়েছে বহু পাক সেনা পোস্ট। পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে ব্যর্থ নরেন্দ্র মোদির সরকার। বারবার কংগ্রেসের তরফে যখন এই অভিযোগ করা হচ্ছে, তখনই পাল্টা আক্রমণের পথে হেঁটেছে সরকারের রণনীতি।

সাম্প্রতিক সঞ্জুয়ান হামলায় ৬ সেনার শহীদ হওয়া ও এক সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। চলতি বছর জম্মু ও কাশ্মীরে ২৮০রও বেশি বার সংঘর্ষবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটিয়েছে পাকিস্তান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ