রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ; ৩ কোম্পানিসহ অভিযুক্ত ১৩ রুশ নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ১৩ রাশিয়ান এবং ৩টি রুশ কোম্পানি অভিযুক্ত হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন বিচার বিভাগের তদন্ত কমিটি বিশেষ কাউন্সিলের প্রধান রবার্ট মুলার এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএন ও রয়টার্সের।

ওয়াশিংটনের আদালতে দেয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রাশিয়া ২০১৪ সাল থেকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে আসছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তারা বড় ধরনের হস্তক্ষেপ করেছে। রাশিয়ানরা বিভিন্ন উপায়ে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে। কেউ কম্পিউটারের মাধ্যমে, কেউ অর্থ দিয়ে, কেউ বা তারবার্তার মাধ্যমে কাজ করেছে।

কেউ কেউ নিজেদের পরিচয় লুকিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট খুলে রাশিয়ানরা প্রতারণা করেছে। তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তারা ব্যাংক এবং তারবার্তার মাধ্যমে প্রতারণা করেছে। পাঁচজন তাদের পরিচয় গোপন করেছে।

নথিতে মুলারের কমিটি জানিয়েছে, রাশিয়া ভিত্তিক ইন্টারনেট রিসার্চ এজেন্সি ২০১৪ সাল থেকে মার্কিন রাজনীতিকে নাক গলানো শুরু করে। এই এজেন্সি মার্কিন নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রক্রিয়ায় লিপ্ত। মার্কিন বিচার বিভাগের একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ডেপুটি এটর্নি জেনারেল রড রোজেনস্টেইন অভিযুক্ত আরো রাশিয়ানদের নাম ঘোষণা করবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ডেমোক্র্যাটরা অভিযোগ করে আসছে, রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করছে এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার যোগসাজশ ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

সিএনএন, রয়টার্স/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ