শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

সৌদি আরবে সেনা প্রেরণ : প্রতিরক্ষামন্ত্রীকে পাক সিনেটে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়ে জানতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খানকে সিনেটে তলব করা হয়েছে। সোমবার তাকে পাক সংসদের উচ্চকক্ষে হাজির হতে হবে। সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে এই নির্দেশ দেন।

শুক্রবার সিনেটর ফরহাতুল্লাহ বাবর সৌদি আরবে সেনা পাঠানোর বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুললে চেয়ারম্যান রাজা রব্বানি পাক প্রতিরক্ষামন্ত্রীর প্রতি এ নির্দেশ জারি করেন। সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত মুলতবি করার জন্যও বাবর নোটিশ দিয়েছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর বৃহস্পতিবার সৌদি আরবে সেনা পাঠানোর কথা ঘোষণা করে। ফরহাতুল্লাহ বাবর জানান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও ইসলামাবাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে জেনারেল বাজওয়া তিনবার সৌদি আরব সফর করেন এবং গত দুই মাসে তিনি দু বার সৌদি সফরে যান। গোপন এসব সফরের সময় তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তান থেকে কত সেনা পাঠানো হবে তা না জানা না গেলেও খবর বের হয়েছে যে, এক ডিভিশনের কিছু কম সেনা পাঠানো হবে।

ফরহাতুল্লাহ বাবর বলেন, ইয়েমেনে সৌদি সামরিক অভিযানের কারণে দেশটিতে সেনা না পাঠানোর বিষয়ে সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কিন্তু এখন কে সংসদকে পাশ কাটিয়ে এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন? এরপর চেয়ারম্যান রাজা রব্বানি প্রতিরক্ষামন্ত্রীকে তলবের নির্দেশ জারি করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ