শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

ইরানে ৬০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে পর্বতময় এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ওই বিমানটিতে প্রায় ৬০ জন আরোহী ছিলেন। যাত্রীদের সবাই নিহত হয়েছে বলে জানা  গেছে।

মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, বিমানটি ইসফাহান প্রদেশের সেমিরম শহরের কাছে জাগরোস পর্বতে বিধ্বস্ত হয়। বিমানটি তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাচ্ছিল।

দেশটির জরুরি সেবার একজন মুখপাত্র বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সব জরুরি বাহিনীকে সজাগ রাখা হয়েছে। ওই বিমানে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে জরুরি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে পারছে না।

এদিকে প্রায় এক সপ্তাহ আগে ৭১জন আরোহী নিয়ে একটি রুশ বিমান ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।

বিবিসি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ