শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নারী ব্যবসায়ীদের জন্য পুরুষ অভিভাবক আইন বাতিল করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সৌদি নারীদের পূর্বের নিয়ম অনুযায়ী তাদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য একজন পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হলেও বর্তমানে তার কোনো প্রয়োজন নেই।

সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সৌদি নারীরা এখন থেকে স্বাধীনভাবে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের মুখপাত্র আবদুল রহমান আল-হুসাইন বৃহস্পতিবার টুইট করেছেন, তিনি আরবি হ্যাশট্যাগ ব্যবহার করে এই ঘোষণা প্রদান করেন।

হ্যাশট্যাগ ব্যবহার করে ‘নো নিড’ প্রচারাভিযানের উদ্যোগ নিয়ে এই শিথিলতা অর্জন করেছে বলে জানা যায় আরবের সরকারী সংবাদ সংস্থার বরাতে। সৌদি আইন উপদেষ্টা দাইমা আল-শরিফ বলেন, আমি বিশ্বাস করি এই নতুন আইন নারীদেরকে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করবে।

তিনি আরো যোগ করেন: ‘আমরা সৌদি আরবের ২০৩০ সালের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে নারীর ক্ষমতায়নে বিশেষ করে বাণিজ্যিক পর্যায়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করবে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ