শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার হুমকি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

কোনো ধরনের দুঃসাহস দেখালে তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকির প্রতিক্রিয়ায় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে রোববার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেয়ার সময় একটি ধাতব খণ্ড দেখিয়ে নেতানিয়াহু দাবি করেন, তাদের আকাশসীমায় প্রবেশের পর তারা ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। তার হাতের ধাতব খণ্ডটি ওই ড্রোনেরই অংশ।

এ সময় তিনি প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দেন। এদিকে, ইরান এ ধরনের ড্রোন পাঠানোর দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।


লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানারকে দেয়া সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি বলেন, নেতানিয়াহু মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যে কার্টুনধর্মী সার্কাস দেখিয়েছেন তা শিশুদের বিনোদনের জন্যও উপযুক্ত নয়।

তিনি বলেন, মার্কিন ও ইসরায়েলি নেতারা ইরানকে চেনে না এবং প্রতিরোধ শক্তিকে বুঝতে পারে না। আর এ কারণেই তারা প্রতিরোধ শক্তিকে মোকাবিলা করতে গিয়ে একের পর এক পরাজয় বরণ করছে।

সিরিয়ায় ইসরায়েলের এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করা প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়ার এ পদক্ষেপ থেকে এটা স্পষ্ট দেশটির সেনাবাহিনী নিজের পায়ে দাঁড়িয়েছে এবং প্রতিরোধ সংগ্রাম এগিয়ে চলেছে। পাশাপাশি দখলদার ইসরায়েল দুর্বল হয়ে গেছে এবং তারা পিছু হটছে।

সূত্র: পার্সট্যুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ