রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম
মোবাইল অপারেটরগুলোর কাছে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফোর-জি লাইসেন্স হস্তান্তর করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। লাইসেন্স পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই মোবাইল অপারেটরগুলো চালু করবে চতুর্থ প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক সেবা। সে হিসেবে আজই ৪জি যুগে অভিষেক হচ্ছে বাংলাদেশ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ফোর-জি লাইসেন্স হস্তান্তরের আয়োজন করা হয়েছে। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের শীর্ষ নির্বাহীদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হবে। দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি গত ১৩ ফেব্রুয়ারি নিলামে অপারেটরদের স্পেকটার্ম টেকনোলজি সরবরাহ করে।
ব্যবহারকারীরা যা পেতে চলেছে
আমরা থ্রিজি ও ফোরজি নিয়ে অনেক কথা বলছি। কিন্ত অনেকেই জানেন না থ্রিজি থেকে ফোরজি আসলে মানুষ কি ধরনের উন্নত সেবা পাবে।
থ্রিজিতে এক জিবি ফাইল ডাউনলোড করতে লাগতো ২০ মিনিট সেখানে ফোরজিতে লাগবে মাত্র ৫ মিনিট। অনলাইনে থ্রিজির মাধ্যমে ভিডিও দেখলে বাফারিং হতো, এই সমস্যা এখন আর থাকবে না।
বিশ্বের অনেকে দেশেই ঘরে বসেই অনলাইন সরাসরি ক্লাস করা সম্ভব, আমাদের দেশেও এই সুবিধা আছে। তবে ঢাকার বাহিরে থেকে ইন্টারনেট গতি কম থাকাতে ক্লাস করা সম্ভব ছিল না। ফোরজির কল্যানে এখন এই সমস্যা দূর হবে।
বাংলাদেশে থ্রিজি প্রযুক্তির আরেকটি বড় বাধা- এখানে এই সেবা প্রযুক্তি স্পেকট্রামের যে ব্যান্ডে দেওয়া হয়েছে (২১০০ ব্যান্ড) তার বড় দুর্বলতা হলো এটি পাশাপাশি উঁচু ভবন থাকলে বেজ স্টেশন বা টাওয়ারের মাঝে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। তাই নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না। ফলে শহরের বড় বড় ভবনের অলি-গলিতে নেটওয়ার্কও ভালো মেলে না।
ফোরজিতে এখানেই সবচেয়ে বড় অগ্রগতি হবে। কারণ, অপারেটররা যে কোনো ব্যান্ডেই ফোরজি সেবা দিতে পারবেন। ফলে ভালো নেটওয়ার্কের বড় অগ্রগতি হবে এর মাধ্যমে। কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার– দুই ক্ষেত্রেই তা হবে।
দেশে এখন থ্রিজি প্রযুক্তির ইন্টারনেটের গড় গতি ৩ দশমিক ৭৫ এমবিপিএস। অন্তত টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাব তাই বলছে। থ্রিজি আসার আগে এটি কতো ছিলো? নিশ্চিতভাবে সেটি ছিলো কেবিপিএস গতির মধ্যে। আর ফোরজি হলে গতি অন্তত এমবিপিএসের হিসাবে দশà