রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে শিমুল বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে গত দশদিন দুই দফায় রিমান্ডে রাখা হয় তাকে।

রাজধানীর রমনা থানার নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানের মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়।

দ্বিতীয় দফা রিমান্ড শেষে মঙ্গলবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা। এ সময় শাহবাগ থানার নাশকতার একটি মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৫ ফেব্রুয়ারি রমনা থানার নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী। এছাড়া ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার শাহবাগ থানার নাশকতার মামলায় পাঁচ দিনের রিমান্ডের নেয়ার আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ