শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

পানির বদলে দেয়া হয়েছিলো অ্যাসিড, রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওষুধ খাওয়ার জন্য পানি চেয়েছিলেন। কিন্তু তাকে দেয়া হলো অ্যাসিড। ফলে সেটি খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শ্যামলী দেবী নামের এক বয়স্ক নারী।

গেলো বুধবার ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর শহরের একটি বেসরকারি চক্ষু ক্লিনিকে এমনটাই ঘটেছে।

চোখের ছানির অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হয়েছিলেন শ্যামলী। অপারেশনটি বুধবারই হবার কথা ছিল।

খবরে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার তার চেকআপ করে কিছু ওষুধ লিখে দেন। পরে ওষুধ কিনে সেগুলো খাওয়ার জন্য পানি চান ওই নারী। তবে ক্লিনিকের কমপাউন্ডার ভুলবশত তাকে পানি ভেবে অ্যাসিডের বোতল দিয়ে দেন।

শ্যামলী দেবী বোতলের মুখ খুলে দ্রুত সেটি পান করে ফেলেন। তারপর তিনি অস্থিরতা অনুভব ও বমি করতে থাকেন। তবে তার পরিবার তখন বুঝতে পারেন যে তাকে পানির বদলে অ্যাসিড দেয়া হয়েছে।

শ্যামলী দেবীর নাতি কুন্দন কুমার বলেছেন, ওই কমপাউন্ডার দাদিকে পানি মনে করে একটি বোতল হাতে তুলে দেন। ওই ব্যক্তি এটা ইচ্ছাকৃতভাবে করেছে না ভুলবশত করেছে তা জানি না। তবে ওই তরল খাওয়ার পর দাদি গুরুতর অসুস্থ হয়ে যান।

পরে শ্যামলীকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। ক্ষোভে দুঃখে শ্যামলীর পরিবার ওই ক্লিনিকে ভাংচুর করেছে।

খবর: গালফ নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ