শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের গভীর প্রশংসা ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের গভীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে গত রোববার এ তথ্য জানানো হয়।
গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহিদুল হকের সঙ্গে বৈঠক হয় প্রেসিডেন্ট ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিসের। তিনি হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালকও।

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন লিসা কার্টিস।

তিনি জানান, মিয়ানমার থেকে বিতাড়িত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের গভীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্টিস বাংলাদেশের পররাষ্ট্রসচিবের অনুরোধে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের বিভিন্ন দিকও বৈঠকে বিস্তারিত তুলে ধরেন। এ ছাড়া তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কার্টিসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলসের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রোহিঙ্গা ইস্যু সম্পর্কে সম্পূর্ণ অবগত। তিনি এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।

পররাষ্ট্রসচিব সর্বশেষ সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী মার্ক স্টোরেলার সঙ্গে। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় জোরালো সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানান। আর মার্ক স্টোরেলা বলেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ