শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

তাজমহল একটি সৌধ; শিব মন্দির নয় : আদালত হলফনামায় এএসআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কিছুদিন ধরেই কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি নয়া দাবি তুলেছে। তাদের দাবি, বিশ্ববন্দিত স্থাপত্য তাজমহল আসলে ছিল শিবমন্দির। এই দাবিকে সমর্থন করেছিলেন কয়েকজন বিজেপি নেতাও।

কিন্তু ভারতের পুরাতাত্ত্বিক সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) আদালতে হলফনামা দিয়ে জানাল, তাজমহল আদতে মুঘল সম্রাট শাহজাহান ও তাঁর পত্নী মমতাজ বেগমের সমাধি সৌধ।

আগ্রার আদালতে অ্যাডভোকেট রাজেশ কুলশ্রেষ্ঠর দায়ের করা মামলায় দায়ের করা হলফনামায় এএসআইয়ের আইনজীবী অঞ্জনি শর্মা বলেছেন, প্রয়াত স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতি রক্ষায় তাজমহল নির্মাণ করেছিলেন।

এএসআই-এর আইনজীবী আরও বলেছেন, তাজমহলকে শিবমন্দির ‘তেজোমহল’ দাবি করে যে সব ‘তথ্যপ্রমাণ’ পেশ করা হয়েছে সেগুলি ‘মনগড়া-কাল্পনিক’।

এএসআই-এর আইনজীবী আরও বলেছেন, তাজমহলের কোন অংশ পর্যটকদের সঙ্গে খোলা থাকবে, কোন অংশ বন্ধ থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট। তাই এই বিষয়টির আর পর্যালোচনার প্রয়োজন নেই।

এএসআই-এর এক আধিকারিক বলেছেন, পুরো বিতর্কটি দানা বেঁধেছিল স্বঘোষিত ঐতিহাসিক পিএন ওকের লেখা একটি গ্রন্থ ঘিরে। ওই গ্রন্থটিতে তাজমহল আসলে শিবমন্দির ছিল বলে দাবি করা হয়।

গ্রন্থটি প্রকাশের পর রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বিবৃতিতে তাজমহল সংক্রান্ত বিতর্ক আরও উস্কে দেয়। এমনকি, তাজমহলকে মন্দির হিসেবে মেনে তেজোমহল ঘোষণা করার দাবি জানিয়ে আগ্রা কোর্টে লখনউয়ের প্রায় ছয়জন আইনজীবী মামলা দায়ের করেন। প্রকৃত ঘটনা যাতে প্রকাশ্যে আসে সেজন্য তাজমহলের বন্ধ থাকা অংশগুলি খোলারও আর্জি জানানো হয় আদালতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ