শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

দৈনন্দিন ৩০ মিনিট হাঁটার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে আমরা অনেক বেশি প্রযুক্তিনির্ভর। কায়িক পরিশ্রম বা ব্যায়াম করা হয় না বললেই চলে। তবে সুস্বাস্থ্যের জন্য কায়িক পরিশ্রম বা ব্যায়ামের ওপর জোর দেওয়া হয়েছে অনেক আগে থেকেই।

খুব ভারী ব্যায়ামের সময় না পেলেও প্রতিদিন ৩০ মিনিট হাঁটা স্বাস্থ্যের উপকার করে। প্রতিদিন ৩০ মিনিট হাঁটার কিছু গুণের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

হাঁটা হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে
প্রতিদিন হাঁটা হৃদস্পন্দনকে ভালো রাখে। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরের বাজে কোলেস্টেরল দূর করে এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। এতে হৃৎপিণ্ড ভালো থাকে।

বিপাক বাড়ায়
হাঁটা আমাদের হজমের পদ্ধতিকে উদ্দীপ্ত করে এবং পাকস্থলীর থেকে হজম রস বের করতে কাজ করে। এতে খাবার ভালোভাবে হজম হয়, বিপাক হার বাড়ে। এ ছাড়া হাঁটা ওজন কমাতেও সাহায্য করে।

হাড় ক্ষয় প্রতিরোধ করে
প্রতিদিন হাঁটা হাড় ক্ষয় কমায় এবং হাড় শক্ত করে। নিয়মিত হাঁটা জয়েন্টের শুষ্কতা প্রতিরোধে সাহায্য করে। এতে আরথ্রাইটিসও প্রতিরোধ হয়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
হাঁটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শ্বেত কণিকা তৈরিতে সাহায্য করে। নিয়মিত হাঁটলে ঠান্ডা, ফ্লু প্রতিরোধ করা যায়।

সুখী করে
পার্কের মধ্যে পছন্দের কোনো  গজল শুনতে শুনতে হাঁটা মানসিক চাপ কমাতে কাজ করে; মন ভালো রাখে। এটি বিষণ্ণতা কমাতে সাহায্য করে।

/টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ