সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘ফুলঅর্চনা নয় বরং আমাদের প্রার্থনার ফুলঝুরিতে সুবাসিত হোক একুশের শহীদরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের রশীদ
তরুণ লেখক

ফেব্রুয়ারি এলেই ভাষার প্রতি মমতা কেমন বেড়ে যায়। অস্তিত্বের শেকড়ে বিন্দু বিন্দু জমে থাকা ভালোবাসাগুলো যেন নতুন করে প্রাণ পায়। চেতনার ডালপালা নড়তে থাকে। চারপাশে বইতে থাকে ভালোলাগার বাতাস। নির্জন কামরাঙা রোদের দুপুরে ছায়া ও মায়াঘেরা টুকুস টাকুস পাখির আওয়াজকে ভারি মিষ্টি লাগে। নিশ্চুপ বিকেলে নদীর তীরে হিজলের ছায়া সে কি চূড়ান্ত মাদকতা টেনে আনে প্রকৃতির ঘোরে।  আলোহীন ধূসর গোধূলিতে নীড়ে ফিরতে থাকা শেত বলাকাদের সারি সারি ডানার শব্দকে মনে হয় এ যেন হাজার বছরের চেনা এক সুর।

বৈঠা হাতে মাঝির মুখে ভাটিয়ালি টান নদীর মৃদু তরঙ্গে স্পন্দন আর ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারে ইথারে যেন পৌঁছে যাবে মহাকালের ঘাটে। সুদূর তীরের বন্দরে। শিশুর মুখের উচ্ছ্বল হাসি, মনের মাধুরি মিশানো পুষ্পরেণু সুবাসিত মায়ের ডাক, বাবার বা হাতের ছোটো আঙুলে ধরে নেচে গেয়ে শৈশবের সেই হেঁটে যাওয়া, রৌদ্রকরোজ্জ্বল সকালে দৌড়ে দৌড়ে হারিয়ে যাওয়া অফুরন্তসব আনন্দের ভেতর, বাংলার আবহকালীন এ সুন্দর চিত্রগুলো ফের জীবন্ত হয়ে ওঠে। আর এ সবকিছুর ভেতরই যেন মাথা উঁচিয়ে জেগে আছে একটি ভাষা।

সবুজ পাতার মতো স্নিগ্ধ ভোর, রোদ ঝলসানো দুপুর, পাখি ওড়া গোধূলি, অপরূপ সন্ধ্যা, জোছনাভেজা রাত এ সবের ভেতরই জীবন্ত হয়ে আছে একটি ভাষা। যার অপার কল্যাণে চিরচেনা মনে হয় সবকিছু। পাখির ডাক নদীর ঢেউ মাঝির টান শিশুর হাসি এবং মায়ের কথা সবই যেন প্রিয় সে ভাষার ভেতর থেকে বেরিয়ে আসছে।

ফেব্রুয়ারি এলেই পরানের গহিনে লুকিয়ে থাকা ভাষার প্রতি অকুণ্ঠ সেই ভালোবাসা ক্রমশই আচ্ছন্ন করতে থাকে আমাদের মন মনন স্বপ্ন ও হৃদয়। ঘিরে রাখে চেতনার শেকড় থেকে শিখড় অবধি। ভালোবাসার ফেব্রুয়ারি। আমরি প্রিয় বাংলা ভাষা।

ফেব্রুয়ারি এলেই মনে পড়ে গর্বের সেই অতীতের কথা। বেদনাদীর্ণ সকালের কথা। মনে পড়ে আমাদের সে সাহসের গল্প। সেদিন আবেগ ছিল। ভালোবাসা ছিল। দরদ ছিল। ছিল ভাষার প্রতি আজন্ম মমতা। আমাদের ভাগ্যে হাত দেয় ওরা কারা।  মায়ের মুখের বুলিকে কেড়ে নিতে চায় ওরা কোন সে ঘাতক।

বুকভরা রক্ত নিয়ে বাংলার দামাল ছেলেরা সেদিন পা রাখে রাজপথে। মুষ্টিবদ্ধ হাত। ঔদ্ধত তর্জনী। ঝাঁঝালো শ্লোগান। সেদিন সবাই বিপ্লবী বিদ্রোহী। অà¦