সাম্প্রতিক একটি জাতীয় দৈনিকে ‘ভারতীয় আলেমে দেশ সয়লাব’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশের অনেক মাদরাসায় বছরের শুরুতে ‘সবক শুরু’, ‘খতমে বুখারী’, ‘বার্ষিক সভা’ ইত্যাদি কারণে অসংখ্য ভারতীয় আলেমকে দাওয়াত করে আনা হচ্ছে। যার কোনো প্রয়োজন দেশের সচেতন আলেমসমাজ বোধ করেন না।
কেননা, যাদের আনা হয় তাদের চেয়েও বর্ষিয়ান, দক্ষ, সিনিয়র ও সুযোগ্য আলেম বাংলাদেশে রয়েছে। সম্প্রতি ভারতীয় আলেমদের আসা যাওয়া বৃদ্ধি পাওয়ার আগ পর্যন্ত এরাই এসব কাজ করতেন।’
বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনার সৃষ্টি হয়েছে। পক্ষে বিপক্ষে মতামত দিচ্ছেন অনেকেই। এ নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন এ দেশের চিন্তাশীল আলেমে দীন, কথা সাহিত্যিক, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। সাক্ষাতকার নিয়েছেন, আবদুল্লাহ তামিম।
বিদেশি আলেমদের অতিথি করে বাংলাদেশে আনার বিষয়ে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর অনেক আলোচনা সমালোচনা চলছে, আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন ?
আপনি যে প্রতিবেদনের কথা বলেছেন, আমার সামনে এই প্রতিবেদনটি রয়েছে। প্রথমেই আমি বলতে চাই এই রিপোর্ট বা প্রতিবেদনের যে শিরোনাম লেখক করেছেন তার ভেতরেই বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি তার বিদ্ধেষ ভাব প্রকাশিত হয়েছ। তিনি শিরোনাম করেছেন ‘ভারতীয় আলেমে দেশ সয়লাব’।
আমাদের দেশে মূলত দৈনিক পত্রিকাগুলোতে যখন মদ, ফেন্সিডিল গাঞ্জা ইত্যাদি যে জিনিসগুলা সমাজের জন্য বিষ সেগুলোর ক্ষেত্রে সয়লাব শব্দ লেখা হয়।
আর দ্বিতীয় কথা হলো আলেমদের কে কীভাবে সম্মোধন করতে হয় সেটা তিনি জানেনই না। হাদিস শরিফের মধ্যে পরিস্কার রাসুল আকরাম সা. শিখিয়ে দিয়েছেন কীভাবে একজন আলেমকে ডাকতে হয়, সম্মান দেখাতে হয়, সম্মোধন করতে হয়।
একুশে বইমেলার বেস্টসেলার বইগুলো দেখতে এখানে ক্লিক করুন
তিনি বলেছেন, ‘আলেমরা নবীদের উত্তরসুরি’ তাই যে কোনো দেশের আলেম যে কোনো দেশে যেতে পারেন। নবীর ওয়ারিস হিসেবে তাদের সম্মান করা অত্যন্ত জরুরি বিষয়। তাà¦