শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

দুই তালেবানের নৃশংস শিরশ্ছেদ করলো আইএস (ছবি)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ২ ব্যক্তিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে তাকফিরি আইএস ।

আইএসের পক্ষ থেকে ছবি প্রকাশ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নিহতদের দুজনই তালেবান তবে একজন পূর্বে আফগান সরকারের সোর্স ছিলেন বলে জানা যায়।


ছবিতে দেখা যাচ্ছে, নাঙ্গারহারের বরফ ঢাকা একটি এলাকায় আব্দুস সালাম নামের এক ব্যক্তিসহ মোট দু’জনের শিরোশ্ছেদ করছে আইএসের জল্লাদরা।

বর্তমানে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশ, এদেশে আইএস বাহিনীর মূল ঘাঁটি হিসেবে গণ্য হচ্ছে।

কিছুদিন আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি বলেছিলেন: চলতি বছরের শুরু থেকে এ নাগাদ আফগান নিরাপত্তা বাহিনী কর্তৃক নাঙ্গারহার, কেনের, জুযজান ও সারপোল এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ২৩০০ জনের বেশী আইএস সদস্য নিহত হয়েছে। যাদের মধ্যে ৬০২ জন আইএসের স্থানীয় নেতা।

এ সময় আফগান নিরাপত্তা বাহিনী আইএসএর ১২০০ আস্তানাকে চিহ্নিত ও সেগুলোতে হামলা চালাতে সক্ষম হয়েছে।

এছাড়া, নাঙ্গারহার প্রদেশে আইএসের রেডিও চ্যানেলটি ধ্বংস করতে সক্ষম হয় আফগান বাহিনী।

সূত্র: আবনা নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ