বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফেসবুকে বানানচর্চার ৪ গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে মানুষের অভিযোগ অনেক। ফেসবুক মানুষকে আত্মমুখী, একঘেঁয়ে ও অসামাজিক করছে। ভাষার মাস ফেব্রুয়ারিতে যোগ হয় আরেকটি গুরুতর অভিযোগ। ফেসবুক বাংলা ভাষার সর্বনাশ করছে।

ইংরেজি বর্ণে বাংলা লেখা, শব্দের বিধিত সংক্ষেপণ, বিভাষী শব্দের সঙ্গে বাংলা শব্দের মিশ্রণ, ভুল বানান ও অশুদ্ধ বাক্যের প্রচার এমন অনেক অভিযোগ আছে ফেসবুকের বিরুদ্ধে।

একুশে বইমেলার যে কোনো বই দেখতে ও কিনতে ক্লিক করুন 

তবে সমালোচকদের সমালোচনা যে কিছুটা হলেও একপেশে তা সচেতন ব্যক্তি মাত্রই বুঝতে পারবেন। কারণ, ফেসবুকে ভাষার অপব্যবহার যেমন হয়, তেমন হয় ভাষার শুদ্ধ চর্চাও।

ফেসবুকের বিভিন্ন গ্রুপ ভাষার জন্য কাজ করছে। এর মধ্যে রয়েছে, সাহিত্য পত্রিকা, বানান চর্চা ও ব্যাকরণিক কার্যক্রমের অসংখ্য পেইজ ও গ্রুপ।

যারা তরুণ প্রজন্মকে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে বিশুদ্ধ বাংলা চর্চার জন্য উদ্বুদ্ধ করছেন। এমন কয়েকটি গ্রুপ/পেইজের পরিচয় ও কার্যক্রম তুলে ধরছি আজ।

বানান আন্দোলন

বাংলা বানান নিয়ে কাজ করছে এই পাবলিক গ্রুপটি। ‘বানান ভুল ভাষার জন্য চরম অপমান! আসুন, ভাষাকে ভালোবেসে শুদ্ধ বানান লিখি!’ স্লোগানে কাজ করছে তারা।

ফেসবুক গ্রুপটির ওয়াল দেখে বোঝা যায় শুধু নামে নয়, আন্দোলনের আমেজও রয়েছে তাদের কাজে। রাজনৈতিক ব্যানার থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভিন্ন বানান অসংগতি তুলে ধরেন তারা।

সাথে সাথে বানান বিষয়ক প্রশ্ন ও তার উত্তর পাওয়া যায় এ গ্রুপটিতে।

কুষ্টিয়া থেকে পরিচালিত ‘বানান আন্দোলন’ পাবলিক গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা ১৫৭৪। পেইজের ৩জন এডমিন ও ১জন মডারেটর রয়েছেন। তারা হলেন, Suraïya, Rejbul, Oahad ও Neel।

‘বানান আন্দোলন’ ইতিমধ্যেই একবছর পূর্ণ করেছে।

ভাষা ও বানান (ভাবা)

বাংলা ভাষা ও বানান নিয়ে কাজ করছে পাবলিক গ্রুপ ‘ভাবা’। পেইজের পরিচিতিতে বলা হয়েছে, ‘বাংলা ভাষা ও বানান বিষয়ে জরুরি, প্রয়োজনীয়, একাডেমিক ও নিতান্ত সাধারণ আলোচনার জন্য এই গ্রুপ।

এ বিষয়ে লিখতে, পড়তে ও মতামত জানাতে চান এমন যে-কেউ এই গ্রুপের সদস্য হতে পারবেন।’

উপরের বিবরণ থেকেই বোঝা যায় গ্রুপটি মূলত বানান এবং